"সাধারণত সবাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জন করার জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার ভেতরেও লুকিয়ে আছে একটি বিশাল উচ্চশিক্ষা। অনেকে ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে যোগ দেন, আর আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন দেশের বা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর বাস্তব কাজের অভিজ্ঞতায়।
আপনি যদি আপনার এই কঠোর পরিশ্রমের কর্মজীবনকে একটি 'শিক্ষা জীবন' হিসেবে বিবেচনা করেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সমাজে হয়তো অনেকে কাজকে ছোট করে দেখে, কিন্তু মনে রাখবেন- উন্নত বিশ্বে কোনো কাজই ছোট নয়। আপনার সেই দীর্ঘদিনের কর্মদক্ষতাকে যথাযথ মর্যাদা ও আন্তর্জাতিক মূল্যায়ন দিতেই কানাডিয়ান সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
সিট মেটাল ওয়ার্কার এর কাজ কী?
একজন সিট মেটাল ওয়ার্কার মূলত পাতলা ধাতব পাত (যেমন গ্যালভানাইজড স্টিল, অ্যালুমিনিয়াম বা তামা) কেটে, বাঁকিয়ে এবং জোড়া দিয়ে বিভিন্ন পণ্য বা কাঠামো তৈরি করেন। দালানের ভেতরের বাতাস চলাচলের ডাক্টিং সিস্টেম এদের প্রধান কাজ।
প্রধান দায়িত্বসমূহ:
ডাক্টিং সিস্টেম ইনস্টলেশন: সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এবং হিটিং সিস্টেমের জন্য বাতাস চলাচলের মেটাল ডাক্ট বা নালী তৈরি ও স্থাপন করা।
লে-আউট ও কাটিং: ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে ধাতব পাতের ওপর নিখুঁতভাবে পরিমাপ করা এবং ম্যানুয়াল বা কম্পিউটারাইজড (CNC) মেশিন দিয়ে কাটা।
ফেব্রিকেশন ও অ্যাসেম্বলি: ধাতব পাতগুলোকে বাঁকিয়ে আকার দেওয়া এবং রিভেট, ক্রু বা ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া দেওয়া।
রুফিং ও ক্ল্যাডিং: দালানের বাইরের সুরক্ষার জন্য মেটাল রুফিং বা সাইডিং প্যানেল স্থাপন করা।
মান নিয়ন্ত্রণ: প্রতিটি জয়েন্ট এবং ফিনিশিং নিখুঁতভাবে মেপে দেখা যাতে তা ডিজাইন ও এয়ার-ফ্লো কোড অনুযায়ী সঠিক থাকে।
এই পেশাটি কানাডার NOC কোড 72102 এর অন্তর্ভুক্ত।
কানাডায় চাহিদা ও বেতন স্কেল
চাহিদাপূর্ণ প্রদেশ: ওন্টারিও, আলবাটা এবং ব্রিটিশ কলম্বিয়াসহ কানাডার বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে সিট মেটাল ওয়ার্কারদের ব্যাপক চাহিদা রয়েছে।\
বেতন কাঠামো:
গড় বার্ষিক বেতন: প্রায় $52,000 CAD থেকে $88,000 CADI
ঘণ্টাপ্রতি গড় মজুরি: একজন অভিজ্ঞ এবং রেড সিল সার্টিফাইড সিট মেটাল ওয়ার্কার প্রতি ঘণ্টায় প্রায় $26$45 CAD পর্যন্ত আয় করতে পারেন।
আবেদনের শর্তাবলী
১. প্রকৃত অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মনে রাখবেন, অভিজ্ঞতা সনদ কাজ করে অর্জন করতে হয়; ভুয়া বা বানানো সার্টিফিকেট দিয়ে রেড সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। ২. আন্তর্জাতিক মান: আপনি যেখানেই কাজ করুন না কেন, প্রতিষ্ঠানটি (এইচভিএসি কোম্পানি বা মেটাল ফেব্রিকেশন ফার্ম) নিবন্ধিত বা আন্তর্জাতিক মানসম্পন্ন হলে আপনার নথিপত্র যাচাইকরণে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
বিশেষ সতর্কতা ও আমাদের লক্ষ্য:
মনে রাখবেন, কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লক্ষ্য হলো- আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে জীবন বৃত্তান্ত উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা
আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন:
Website: www.theredseal.ca