"সাধারণত সবাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জন করার জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার ভেতরেও লুকিয়ে আছে একটি বিশাল উচ্চশিক্ষা। অনেকে ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে যোগ দেন, আর আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন দেশের বা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর বাস্তব কাজের অভিজ্ঞতায়।
আপনি যদি আপনার এই কঠোর পরিশ্রমের কর্মজীবনকে একটি 'শিক্ষা জীবন' হিসেবে বিবেচনা করেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সমাজে হয়তো অনেকে কাজকে ছোট করে দেখে, কিন্তু মনে রাখবেন উন্নত বিশ্বে কোনো কাজই ছোট নয়। আপনার সেই দীর্ঘদিনের কর্মদক্ষতাকে যথাযথ মর্যাদা ও আন্তর্জাতিক মূল্যায়ন দিতেই কানাডিয়ান সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
একজন রুফার মূলত দালানের ছাদ নির্মাণ, মেরামত এবং সুরক্ষামূলক আবরণ (Waterproofing) দেওয়ার কাজ করেন। তারা বিভিন্ন ধরণের ম্যাটেরিয়াল যেমন শিনগল (Shingles), মেটাল, বিটুমেন এবং মেমব্রেন ব্যবহার করে ছাদকে টেকসই করেন।
প্রধান দায়িত্বসমূহ:
রুফ ইনস্টলেশন: কাঠের বা মেটালের কাঠামোর ওপর শিনগল, স্লেট, টাইলস বা মেটাল শিট নিখুঁতভাবে বসানো।
ওয়াটার-প্রুফিং: মেমব্রেন বা হট বিটুমেন (Bitumen) ব্যবহার করে ফ্ল্যাট রুফ বা সমতল ছাদকে পানি ও তুষার নিরোধক করা।
রক্ষণাবেক্ষণ ও মেরামত: পুরনো বা ক্ষতিগ্রস্ত ছাদ পরিদর্শন করা এবং লিকেজ বা ভাঙা অংশ দ্রুত মেরামত করা।
ইনসুলেশন স্থাপন: দালানের ভেতরে তাপমাত্রা ধরে রাখার জন্য ছাদের নিচে ইনসুলেশন ম্যাটেরিয়াল স্থাপন করা।
নিরাপত্তা: উচ্চতায় কাজ করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম (Safety Harness) ব্যবহার এবং অত্যন্ত সতর্কতার সাথে কাজ পরিচালনা করা।
এই পেশাটি কানাডার NOC কোড 73110 এর অন্তর্ভুক্ত।
কানাডায় চাহিদা ও বেতন স্কেল
চাহিদাপূর্ণ প্রদেশ: ওন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, কুইবেক এবং আলবাটার মতো প্রদেশগুলোতে যেখানে নতুন কনস্ট্রাকশন এবং পুরনো ভবনের সংস্কার কাজ নিয়মিত চলে, সেখানে রুফারদের ব্যাপক চাহিদা রয়েছে।
বেতন কাঠামো:
গড় বার্ষিক বেতন: প্রায় $45,000 CAD থেকে $78,000 CADI
ঘণ্টাপ্রতি গড় মজুরি: একজন অভিজ্ঞ এবং রেড সিল সার্টিফাইড রুফার প্রতি ঘন্টায় প্রায় $23-$40 CAD পর্যন্ত আয় করতে পারেন।
আবেদনের শর্তাবলী
১. প্রকৃত অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মনে রাখবেন, অভিজ্ঞতা সনদ কাজ করে অর্জন করতে হয়; ভুয়া বা বানানো সার্টিফিকেট দিয়ে রেড সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। ২. আন্তর্জাতিক মান: আপনি যেখানেই কাজ করুন না কেন, প্রতিষ্ঠানটি (কনস্ট্রাকশন কোম্পানি বা রুফিং সার্ভিস ফার্ম) নিবন্ধিত বা আন্তর্জাতিক মানসম্পন্ন হলে আপনার নথিপত্র যাচাইকরণে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
বিশেষ সতর্কতা ও আমাদের লক্ষ্য:
মনে রাখবেন, কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লক্ষ্য হলো- আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে জীবন বৃত্তান্ত উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা
আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন:
Website: www.theredseal.ca