"সাধারণত সবাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জন করার জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার ভেতরেও লুকিয়ে আছে একটি বিশাল উচ্চশিক্ষা। অনেকে ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে যোগ দেন, আর আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন দেশের বা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর বাস্তব কাজের অভিজ্ঞতায়।
আপনি যদি আপনার এই কঠোর পরিশ্রমের কর্মজীবনকে একটি 'শিক্ষা জীবন' হিসেবে বিবেচনা করেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সমাজে হয়তো অনেকে কাজকে ছোট করে দেখে, কিন্তু মনে রাখবেন উন্নত বিশ্বে কোনো কাজই ছোট নয়। আপনার সেই দীর্ঘদিনের কর্মদক্ষতাকে যথাযথ মর্যাদা ও আন্তর্জাতিক মূল্যায়ন দিতেই কানাডিয়ান সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
মেটাল ফেব্রিকেটর (ফিটার) এর কাজ কী?
একজন মেটাল ফেব্রিকেটর মূলত ভারী স্টিল বা ধাতব পাত, টিউব এবং বিম ব্যবহার করে বয়লার, ব্রিজ, জাহাজের বডি বা বড় ইন্ডাস্ট্রিয়াল কাঠামো তৈরির কাজ করেন। এদের মূল কাজ হলো নকশা অনুযায়ী নিখুঁতভাবে পার্টস তৈরি ও জোড়া দেওয়া।
প্রধান দায়িত্বসমূহ:
লে-আউট ও ড্রয়িং: ইঞ্জিনিয়ারিং ক্র-প্রিন্ট বা নকশা দেখে ধাতব পাতের ওপর নিখুঁতভাবে দাগ কাটা এবং পরিমাপ করা।
কাটিং ও শেপিং: অক্সি-অ্যাসিটিলিন টর্চ, প্লাজমা কাটার বা বড় কাটিং মেশিন ব্যবহার করে ধাতু কাটা এবং রোলার বা প্রেসের মাধ্যমে সেগুলোকে সঠিক আকার দেওয়া।
ফিটিং ও অ্যাসেম্বলি: খণ্ড খণ্ড অংশগুলোকে নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসানো এবং ওয়েল্ডিং বা বোল্টিংয়ের আগে সেগুলোকে সাময়িকভাবে 'ট্যাক ওয়েল্ড' (Tack weld) করে আটকে দেওয়া।
ভারী যন্ত্রপাতি চালনা: ক্রেন বা ফর্কলিফট ব্যবহার করে বড় বড় মেটাল প্লেট বা বিম এক স্থান থেকে অন্য স্থানে সরানো।
মান নিয়ন্ত্রণ: প্রতিটি জয়েন্ট এবং কাঠামো নিখুঁতভাবে মেপে দেখা যাতে তা ডিজাইন অনুযায়ী সঠিক থাকে।
এই পেশাটি কানাডার NOC কোড 72103 এর অন্তর্ভুক্ত।
কানাডায় চাহিদা ও বেতন স্কেল
চাহিদাপূর্ণ প্রদেশ: আলবাটা, ওন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়াসহ যেখানে তেল-গ্যাস রিফাইনারি, শিপইয়ার্ড এবং বড় বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, সেখানে ফেব্রিকেটর বা ফিটারদের ব্যাপক চাহিদা রয়েছে।
বেতন কাঠামো:
গড় বার্ষিক বেতন: প্রায় $52,000 CAD থেকে $88,000 CADI
ঘণ্টাপ্রতি গড় মজুরি: একজন অভিজ্ঞ এবং রেড সিল সার্টিফাইড মেটাল ফেব্রিকেটর প্রতি ঘন্টায় প্রায় $26-S44 CAD পর্যন্ত আয় করতে পারেন।
আবেদনের শর্তাবলী
১. প্রকৃত অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মনে রাখবেন, অভিজ্ঞতা সনদ কাজ করে অর্জন করতে হয়; ভুয়া বা বানানো সার্টিফিকেট দিয়ে রেড সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। ২. আন্তর্জাতিক মান: আপনি যেখানেই কাজ করুন না কেন, প্রতিষ্ঠানটি (ইঞ্জিনিয়ারিং ফার্ম বা ডকইয়ার্ড) নিবন্ধিত বা আন্তর্জাতিক মানসম্পন্ন হলে আপনার নথিপত্র যাচাইকরণে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
আমাদের কথা
কোনো অবস্থাতে ভুলে যাওয়া ঠিক হবে না যে আপনি এই পরীক্ষাটি শুধু নিজের জন্য দিচ্ছেন না; আপনি পরীক্ষা দিচ্ছেন আপনার পুরো পরিবারের প্রতিনিধি হয়ে। আপনার এই লড়াই তাদের উন্নত ভবিষ্যতের জন্য, পুরো পরিবারের কানাডায় স্থায়ী আবাসন ও উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা। আমরা যেভাবে একটি ডিগ্রির জন্য ১২-১৫ বছর পড়াশোনা করি, রেড সিল প্রোগ্রামের মাধ্যমে সুন্দর ভবিষ্যতের জন্যও আপনাকে কিছুটা সময় নিয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে। তাড়াহুড়ো না করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে আবেদন করাই বুদ্ধিমানের কাজ। আপনার একটি সঠিক সিদ্ধান্ত এবং কষ্টার্জিত রেড সিল সার্টিফিকেট আপনার ও আপনার পুরো পরিবারের জন্য কানাডায় একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।
বিশেষ সতর্কতা ও আমাদের লক্ষ্য
মনে রাখবেন, কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লক্ষ্য হলো আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে জীবন বৃত্তান্ত উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন:
Website: www.theredseal.ca