"সাধারণত সবাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জনের জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার ভেতরেও লুকিয়ে আছে একটি বিশাল উচ্চশিক্ষা। অনেকে ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে যোগ দেন, আর আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন দেশের বা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর বাস্তব কাজের অভিজ্ঞতায়।
আপনি যদি আপনার এই কঠোর পরিশ্রমের কর্মজীবনকে একটি 'শিক্ষা জীবন' হিসেবে বিবেচনা করেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সমাজে হয়তো অনেকে কাজকে ছোট করে দেখে, কিন্তু মনে রাখবেন-উন্নত বিশ্বে কোনো কাজই ছোট নয়। আপনার সেই দীর্ঘদিনের কর্মদক্ষতাকে যথাযথ মর্যাদা ও আন্তর্জাতিক মূল্যায়ন দিতেই কানাডিয়ান সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল টেকনিশিয়ান এর কাজ কী?
একজন ইন্সট্রুমেন্টেশন টেকনিশিয়ান মূলত কারখানার তাপমাত্রা, চাপ (Pressure), প্রবাহ (Flow) এবং লেভেল পরিমাপক আধুনিক সেন্সর ও কন্ট্রোল সিস্টেম স্থাপন ও ক্যালিব্রেশন করেন।
প্রধান দায়িত্বসমূহ:
ক্যালিব্রেশন (Calibration): বিভিন্ন সেন্সর এবং ট্রান্সমিটার নিখুঁতভাবে পরীক্ষা ও সমন্বয় করা যাতে সেগুলো সঠিক রিডিং দেয়।
অটোমেশন ও কন্ট্রোল: পিএলসি (PLC), ডিসিএস (DCS) এবং হিউম্যান-মেশিন ইন্টারফেস (HMI) সিস্টেম পরিচালনা ও মেরামত করা।
ইনস্টলেশন: বিভিন্ন নিউম্যাটিক, হাইড্রোলিক এবং ইলেকট্রনিক নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা।
ট্রাবলশুটিং: শিল্প কারখানার জটিল অটোমেশন সিস্টেমে যান্ত্রিক বা সফটওয়্যার সংক্রান্ত ত্রুটি খুঁজে বের করা এবং সমাধান করা।
নিরাপত্তা ও স্ট্যান্ডার্ড: কারখানার প্রতিটি নিয়ন্ত্রণ ব্যবস্থা যেন আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করে তা নিশ্চিত করা।
এই পেশাটি কানাডার NOC কোড 22312 এর অন্তর্ভুক্ত।
কানাডায় চাহিদা ও বেতন স্কেল
চাহিদাপূর্ণ প্রদেশ: আলবাটা (অয়েল অ্যান্ড গ্যাস), ওন্টারিও (ম্যানুফ্যাকচারিং) এবং ব্রিটিশ কলম্বিয়াসহ কানাডার প্রায় প্রতিটি বড় শিল্পাঞ্চলে এই টেকনিশিয়ানদের ব্যাপক চাহিদা রয়েছে।
বেতন কাঠামো:
গড় বার্ষিক বেতন: প্রায় $65,000 CAD থেকে $1,00,000 CADI
ঘণ্টাপ্রতি গড় মজুরি: একজন অভিজ্ঞ এবং রেড সিল সার্টিফাইড ইন্সট্রুমেন্টেশন টেকনিশিয়ান প্রতি ঘন্টায় প্রায় $34 - $50 CAD পর্যন্ত আয় করতে পারেন।
আবেদনের শর্তাবলী
১. প্রকৃত অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মনে রাখবেন, অভিজ্ঞতা সনদ কাজ করে অর্জন করতে হয়; ভুয়া বা বানানো সার্টিফিকেট দিয়ে রেড সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। ২. আন্তর্জাতিক মান: আপনি যেখানেই কাজ করুন না কেন, প্রতিষ্ঠানটি নিবন্ধিত বা আন্তর্জাতিক মানসম্পন্ন হলে আপনার নথিপত্র যাচাইকরণে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
বিশেষ সতর্কতা ও আমাদের লক্ষ্য
মনে রাখবেন, কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লক্ষ্য হলো আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে জীবন বৃত্তান্ত উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন:
Website: www.theredseal.ca