"সাধারণত সবাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জনের জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার ভেতরেও লুকিয়ে আছে একটি বিশাল উচ্চশিক্ষা। অনেকে ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে যোগ দেন, আর আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন দেশের বা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর বাস্তব কাজের অভিজ্ঞতায়।
আপনি যদি আপনার এই কঠোর পরিশ্রমের কর্মজীবনকে একটি 'শিক্ষা জীবন' হিসেবে বিবেচনা করেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সমাজে হয়তো অনেকে কাজকে ছোট করে দেখে, কিন্তু মনে রাখবেন উন্নত বিশ্বে কোনো কাজই ছোট নয়। আপনার সেই দীর্ঘদিনের কর্মদক্ষতাকে যথাযথ মর্যাদা ও আন্তর্জাতিক মূল্যায়ন দিতেই কানাডিয়ান সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এর কাজ কী?
একজন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান মূলত কল-কারখানার ভারী যন্ত্রপাতি, মোটর কন্ট্রোল সিস্টেম এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ করেন। সাধারণ ইলেকট্রিশিয়ানের চেয়ে এদের কাজের পরিধি অনেক বেশি প্রযুক্তিগত ও জটিল।
প্রধান দায়িত্বসমূহ:
.
সিস্টেম ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ: ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, রোবোটিক ডিভাইস, হাই-ভোল্টেজ জেনারেটর এবং ট্রান্সফরমার স্থাপন ও সার্ভিসিং করা।
পিএলসি (PLC) ট্রাবলশুটিং: প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (PLC) এবং সেন্সর সিস্টেমের ত্রুটি শনাক্ত ও সমাধান করা।
ইলেকট্রিক্যাল ড্রয়িং বিশ্লেষণ: ত্রু-প্রিন্ট এবং স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখে জটিল সার্কিট ও প্যানেল ডিজাইন বোঝা।
প্রিভেন্টিভ মেইনটেন্যান্স: উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতে নিয়মিত বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা পরীক্ষা করা।
নিরাপত্তা বিধি: কানাডিয়ান ইলেকট্রিক্যাল কোড (CEC) এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা।
এই পেশাটি কানাডার NOC কোড 72201 এর অন্তর্ভুক্ত।
কানাডায় চাহিদা ও বেতন স্কেল
চাহিদাপূর্ণ প্রদেশ: ওন্টারিও, আলবাটা, ব্রিটিশ কলম্বিয়া এবং কিউবেকসহ কানাডার শিল্পোন্নত অঞ্চলগুলোতে দক্ষ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানদের বিশাল চাহিদা রয়েছে।
বেতন কাঠামো:
গড় বার্ষিক বেতন: প্রায় $62,000 CAD থেকে $95,000 CADI
ঘণ্টাপ্রতি গড় মজুরি: একজন অভিজ্ঞ এবং রেড সিল সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান প্রতি ঘন্টায় প্রায় $32 - $48 CAD পর্যন্ত আয় করতে পারেন।
আমাদের কথা
কোনো অবস্থাতে ভুলে যাওয়া ঠিক হবে না যে আপনি এই পরীক্ষাটি শুধু নিজের জন্য দিচ্ছেন না; আপনি পরীক্ষা দিচ্ছেন আপনার পুরো পরিবারের প্রতিনিধি হয়ে। আপনার এই লড়াই তাদের উন্নত ভবিষ্যতের জন্য, পুরো পরিবারের কানাডায় স্থায়ী আবাসন ও উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা। আমরা যেভাবে একটি ডিগ্রির জন্য ১২-১৫ বছর পড়াশোনা করি, রেড সিল প্রোগ্রামের মাধ্যমে সুন্দর ভবিষ্যতের জন্যও আপনাকে কিছুটা সময় নিয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে। তাড়াহুড়ো না করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে আবেদন করাই বুদ্ধিমানের কাজ। আপনার একটি সঠিক সিদ্ধান্ত এবং কষ্টার্জিত রেড সিল সার্টিফিকেট আপনার ও আপনার পুরো পরিবারের জন্য কানাডায় একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।
বিশেষ সতর্কতা ও আমাদের লক্ষ্য
মনে রাখবেন, কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লক্ষ্য হলো আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে জীবন বৃত্তান্ত উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা
আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন:
Website: www.theredseal.ca