"সাধারণত সবাই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জনের জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না যে, আপনার ভেতরেও লুকিয়ে আছে একটি বিশাল উচ্চশিক্ষা। অনেকে ব্যাচেলর বা উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে যোগ দেন, আর আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন দেশের বা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর বাস্তব কাজের অভিজ্ঞতায়।
আপনি যদি আপনার এই কঠোর পরিশ্রমের কর্মজীবনকে একটি 'শিক্ষা জীবন' হিসেবে বিবেচনা করেন, তবে আপনি ইতিমধ্যেই আপনার পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমাদের সমাজে হয়তো অনেকে কাজকে ছোট করে দেখে, কিন্তু মনে রাখবেন উন্নত বিশ্বে কোনো কাজই ছোট নয়। আপনার সেই দীর্ঘদিনের কর্মদক্ষতাকে যথাযথ মর্যাদা ও আন্তর্জাতিক মূল্যায়ন দিতেই কানাডিয়ান সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
কুক (Cook) এর কাজ কী?
একজন রেড সিল সার্টিফাইড কুক মূলত বিভিন্ন ধরনের খাবার প্রস্তুতি, রন্ধনশৈলী এবং কিচেন ম্যানেজমেন্টের কাজ করেন। এটি সাধারণ রান্নার চেয়ে অনেক বেশি উন্নত এবং কারিগরি জ্ঞানসম্পন্ন একটি পেশা।
প্রধান দায়িত্বসমূহ:
মেনু ও রেসিপি প্রস্তুতি: আন্তর্জাতিক মান অনুযায়ী পুষ্টিকর ও সুস্বাদু খাবারের মেনু পরিকল্পনা এবং রেসিপি অনুসরণ করা।
খাদ্য প্রস্তুতি: মাছ, মাংস, সবজি এবং সস তৈরির জন্য উপকরণগুলো সঠিকভাবে কাটা এবং প্রস্তুত করা।
রন্ধনশৈলী: গ্রিলিং, রোস্টিং, বেকিং এবং ব্রয়েলিং-এর মতো আধুনিক রান্নার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে খাবার তৈরি করা।
খাদ্য নিরাপত্তা (Food Safety): হ্যাসাপ (HACCP) বা আন্তর্জাতিক ফুড সেফটি গাইডলাইন অনুযায়ী কিচেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাবারের মান নিশ্চিত করা।
কিচেন ম্যানেজমেন্ট: কিচেন কর্মীদের কাজ তদারকি করা এবং স্টকের হিসাব রাখা।
এই পেশাটি কানাডার NOC কোড 63200 এর অন্তর্ভুক্ত।
কানাডায় চাহিদা ও বেতন স্কেল
চাহিদাপূর্ণ প্রদেশ: ব্রিটিশ কলম্বিয়া, আলবাটা, অন্টারিও এবং নোভা স্কোশিয়াসহ কানাডার প্রতিটি পর্যটন নগরী ও বড় শহরগুলোতে দক্ষ বাবুর্চিদের ব্যাপক চাহিদা রয়েছে।
বেতন কাঠামো:
গড় বার্ষিক বেতন: প্রায় $38,000 CAD থেকে $55,000 CADI
অভিজ্ঞতা অনুযায়ী মজুরি: একজন অভিজ্ঞ এবং রেড সিল সার্টিফাইড কুক প্রতি ঘণ্টায় প্রায় $20-$30 CAD পর্যন্ত আয় করতে পারেন।
আবেদনের শর্তাবলী
১. প্রকৃত অভিজ্ঞতাং সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ও আছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মনে রাখবেন, অভিজ্ঞতা সাদ কাজ করে অর্জন করতে হয়, ভুয়া না বদানে সার্টিফিকেট দিয়ে রেড দিল পরীক্ষায় উত্তীর্ণ হৃদ্যয়া অসম্ভব। ২. আন্তর্জাতিক মান: আপনি যেখানেই আজ করুন না কেন, প্রতিষ্ঠানটি (টুলিঃ দশ বা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি) নির্বদিত না আন্তর্জাতিক অনদালয় হলে আপনায় নামিপত্র যাচাইকরনে। বিশেষ সুবিধা পাওয়া যাবে।
আমাদের কথা
কোনো অবস্থাতে ভুলে যাওয়া ঠিক হবে না যে-আপনি এই পরীক্ষাটি শুধু নিজের জন্য দিচ্ছেন না; আপনি পরীক্ষা দিচ্ছেন আপনার পুরো পরিবারের প্রতিনিধি হয়ে। আপনার এই লড়াই তাদের উন্নত ভবিষ্যতের জন্য, পুরো পরিবারের কানাডায় স্থায়ী আবাসন ও উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা। আমরা যেভাবে একটি ডিগ্রির জন্য ১২-১৫ বছর পড়াশোনা করি, রেড সিল প্রোগ্রামের মাধ্যমে সুন্দর ভবিষ্যতের জন্যও আপনাকে কিছুটা সময় নিয়ে সঠিক প্রস্তুতি নিতে হবে। তাড়াহুড়ো না করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে আবেদন করাই বুদ্ধিমানের কাজ। আপনার একটি সঠিক সিদ্ধান্ত এবং কষ্টার্জিত রেড সিল সার্টিফিকেট আপনার ও আপনার পুরো পরিবারের জন্য কানাডায় একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।
বিশেষ সতর্কতা ও আমাদের লক্ষ্য
মনে রাখবেন, কানাডায় রেড সিল সার্টিফিকেশনের জন্য আবেদন করা মানেই সরাসরি ভিসা আবেদন রিফিউজ হওয়া নয়। রেড সিল কর্তৃপক্ষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা আবেদন করা থেকে আমরা বিরত থাকবো। আমাদের লক্ষ্য হলো আপনাকে একজন সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে কানাডা রেড সিল কর্তৃপক্ষের কাছে জীবন বৃত্তান্ত উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় আমাদের চেয়ে আপনার নিজ ধৈর্য, উৎসাহ বা আগ্রহ এবং প্রস্তুতি বেশি থাকা আবশ্যক। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আপনার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আজই যোগাযোগ করুন:
Website: www.theredseal.ca