FROM SKILLS TO SUCCESS — START YOUR RED SEAL JOURNEY TODAY
United States Canada Australia
Live in Canada 2026 | e-Visa Immigration and Visa services

একটি নতুন পথ, একটি স্বচ্ছ সমৃদ্ধির স্বপ্ন

বিশ্বায়নের এই যুগে দক্ষ জনশক্তির মূল্যায়ন সব দেশেই বাড়ছে। কিন্তু সঠিক গাইডলাইন এবং তথ্যের অভাবে আমাদের দেশের হাজারো দক্ষ কারিগর প্রতিনিয়ত জালিয়াতির শিকার হচ্ছেন। KR Global Limited এবং Grameen Tours & Travels-এর পথচলা শুরুই হয়েছে এই অস্পষ্টতা দূর করে আমাদের দেশের দক্ষ জনশক্তিকে বিশ্বমঞ্চে সঠিক মর্যাদায় আসীন করতে। আমরা বিশ্বাস করি, দালালের পেছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে তথ্যের শক্তিতে বলীয়ান হয়ে নিজের ক্যারিয়ার গড়া সম্ভব।
 

রেড সিল (Red Seal): বাংলাদেশের অর্থনীতির নতুন গেম-চেইঞ্জার

সাধারণত আমরা মনে করি বেশি মানুষ বিদেশে পাঠানোই বড় সাফল্য। কিন্তু আমাদের দর্শন ভিন্ন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একজন সাধারণ শ্রমিক যে হাড়ভাঙা পরিশ্রম করেন, কানাডায় একজন "রেড সিল" সার্টিফাইড টেকনিশিয়ান তার চেয়ে ১০ গুণ বেশি আয় করা সম্ভব। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতি বছর প্রায় ১৮,০০০-এর বেশি দক্ষ টেকনিশিয়ান এই সুযোগ কাজে লাগিয়ে উন্নত জীবন গড়ছেন, সেখানে আমরা মাত্র কয়েকশতে সীমাবদ্ধ। এর প্রধান কারণ তথ্যের অভাব এবং দালালের ওপর অতিরিক্ত নির্ভরতা। আমাদের লক্ষ্য ১০০ জন অদক্ষ শ্রমিক পাঠানো নয়, বরং ১০ জন দক্ষ প্রফেশনাল তৈরি করা, যা দেশের জন্য বিপুল পরিমাণ রেমিট্যান্স নিশ্চিত করবে এবং বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করবে।
 

কানাডার লক্ষ্যমাত্রা ও ২০২৮ সালের পরিকল্পনা

কানাডিয়ান সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে সেদেশে প্রায় ৭ লক্ষ দক্ষ কারিগর বা ট্রেড ওয়ার্কার অবসরে যাবেন। এই বিশাল শূন্যতা পূরণে কানাডা এখন হন্যে হয়ে দক্ষ রেড সিল টেকনিশিয়ান খুঁজছে। এটি আমাদের জন্য এক বিশাল সুযোগ। ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো এই ভবিষ্যৎ চাহিদাকে সামনে রেখে নিজেদের জনশক্তিকে প্রস্তুত করলেও আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য এই ব্যবধান ঘুচিয়ে দেওয়া এবং আপনাকে বিশ্বমানের প্রতিযোগিতায় জয়ী করা।
 

মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ

আপনি কি ৫, ১০ বা ২০ বছর ধরে মধ্যপ্রাচ্য বা এশিয়ার বিভিন্ন দেশে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কনস্ট্রাকশন খাতে কাজ করছেন? আপনি কি আপনার এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনের পরবর্তী ধাপে আরও উন্নত কোনো দেশে স্থায়ী হতে চান? আমাদের প্রধান উদ্দেশ্য হলো প্রবাসীদের জানানো যে—আপনার এই দীর্ঘ কাজের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান। আপনি বর্তমানে যে দেশে কর্মরত আছেন, সেই দেশ থেকেই রেড সিল প্রোগ্রামের মাধ্যমে সরাসরি কানাডায় সেটেল হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনার কষ্টার্জিত অভিজ্ঞতাকে আন্তর্জাতিক সনদে রূপান্তর করে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়াই আমাদের ব্রত।


কেন আমাদের বেছে নেবেন?

১. স্বচ্ছতা ও সততা: আমরা কোনো অবাস্তব স্বপ্ন দেখাই না। আমরা প্রার্থীদের বর্তমান যোগ্যতা অনুযায়ী সঠিক পরামর্শ দেই এবং ভুয়া অফার লেটার বা জাল নথি শনাক্ত করতে সহায়তা করি। 
২. মানসম্পন্ন জনশক্তি: আমরা চাই আমাদের দেশের টেকনিশিয়ানরা বিদেশে গিয়ে সস্তায় শ্রম না দিয়ে একজন 'এক্সপার্ট' বা 'সার্টিফাইড প্রফেশনাল' হিসেবে কাজ করুক। 
৩. নিরাপত্তা ও নিশ্চয়তা: আমরা প্রতিটি কর্মীর ভাষা, আইন এবং সংস্কৃতি বিষয়ে সঠিক ওরিয়েন্টেশন প্রদান করি। আমাদের রয়েছে ৯০ দিনের মেডিকেল গ্যারান্টি, যা আমাদের কাজের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।
 

আমাদের অঙ্গীকার

আমরা শুধু ভিসা প্রসেস করি না, আমরা আপনার সারা জীবনের অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক মূল্য তৈরি করতে চাই। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি যেন দালালের খপ্পরে না পড়েন, সেটাই আমাদের মূল লক্ষ্য। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, যে দালালের নিজের পাসপোর্ট নেই, সে বিদেশ যাওয়ার পথ দেখাচ্ছে। আমরা বিশ্বাস করি, যখন একজন দক্ষ প্রবাসী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন শুধু একটি পরিবার নয়, পুরো বাংলাদেশ সমৃদ্ধ হয়। আমাদের এই স্বচ্ছ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রতিটি দক্ষ মানুষকে সঠিক পথে পরিচালিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দালালের পেছনে না ছুটে তথ্যের পেছনে ছুটুন। নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত নিজে নিন। আমরা আছি আপনাকে সঠিক এবং আধুনিক পথ দেখাতে।

WhatsApp