ভিসা আবেদন
ভিসা আবেদন (Visa Application)
আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের ক্যারিয়ার গড়া কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক নিয়মে ভিসা আবেদন করা। একটি ছোট ভুলের কারণে আপনার দীর্ঘদিনের স্বপ্ন যেমন ভেস্তে যেতে পারে, তেমনি যুক্ত হতে পারে ভিসা রিফিউজালের মতো দীর্ঘমেয়াদী জটিলতা।
আমাদের সার্ভিস সমূহের মূল ভিত্তি হলো—সরাসরি কানাডিয়ান ইমিগ্রেশন ও আন্তর্জাতিক ভিসা ফ্রেমওয়ার্কের আইনি নীতিমালা মেনে শতভাগ নিখুঁতভাবে আপনার ফাইলটি প্রস্তুত করা।
আমাদের অবস্থান এবং গ্রাহক-বান্ধব সেবার প্রতিশ্রুতি
-
সুদীর্ঘ ১৭ বছরের বিশ্বস্ততা: ঢাকার গুলশানে, আমেরিকান এম্বাসির প্রধান ফটকের মাত্র ১০০ গজের মধ্যেই সুদীর্ঘ ১৭ বছর যাবৎ আমাদের একই স্থায়ী কার্যালয় অবস্থিত। দীর্ঘ এই সময়ে আমরা এক জায়গাতেই সততার সাথে সেবা দিয়ে আসছি।
-
অফিস টাইমের বাইরেও ২৪/৭ জরুরি সেবা: অনেক সময় গ্রাহকদের ভোরবেলা এম্বাসির শিডিউল বা বায়োমেট্রিকের ডেট পড়ে। গ্রাহকদের এই সুবিধার কথা চিন্তা করে আমার নিজের বাসাও অফিসের মাত্র ১০০ গজের মধ্যেই। ফলে শুধু অফিস টাইমই নয়, যেকোনো জরুরি প্রয়োজনে অফিস টাইমের পরেও আমরা গ্রাহকদের সরাসরি সার্ভিস দিতে প্রস্তুত থাকি।
-
কানাডায় নিজস্ব অফিস ও আইনি নেটওয়ার্ক: শুধু বাংলাদেশেই নয়, কানাডায় রয়েছে আমাদের নিজস্ব অফিস। এছাড়া কানাডার বিভিন্ন প্রভিন্স (প্রদেশ) ভেদে ইমিগ্রেশন আইনি জটিলতা নিরসনে আইআরসিসি (IRCC) তালিকাভুক্ত অনুমোদিত ইমিগ্রেশন কনসালটেন্ট ও আইনজীবীদের সাথে আমাদের সরাসরি প্রাতিষ্ঠানিক চুক্তি রয়েছে। ফলে আপনার ফাইলটি আন্তর্জাতিক মানের আইনি সুরক্ষায় প্রসেস করা হয়।
আমরা যে সকল ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা করি (Our Visa Services)
নিচের যেকোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করে তার বিস্তারিত প্রসিডিউর, প্রয়োজনীয় নথিপত্র এবং আমাদের বিশেষ শর্তসমূহ জেনে নিন:
-
🇨🇦 কানাডা রেড সিল ওয়ার্ক ভিসা (Canada Red Seal Work Visa) (কারিগরি ও টেকনিক্যাল পেশাজীবীদের জন্য সরাসরি কানাডায় নিশ্চিত ক্যারিয়ার গড়ার অফিশিয়াল প্রোগ্রাম)
-
কাজের ভিসা (Work Visa) কানাডার ওয়ার্ক পারমিট ও ইমিগ্রেশনের প্রধান অফিশিয়াল মাধ্যমসমূহ:
-
এক্সপ্রেস এন্ট্রি - ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম (Express Entry - FSTP)
-
প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (Provincial Nomini Program - PNP)
-
এলএমআইএ ভিত্তিক ক্লোজড ওয়ার্ক পারমিট (LMIA-Based Closed Work Permit)
-
আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম (Atlantic Immigration Program - AIP)
-
রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (Rural and Northern Immigration - RNIP)
-
-
✈️ ভ্রমণ বা ভিজিট ভিসা (Tourist / Visitor Visa) (কোনো প্রকার ভুয়া ডকুমেন্টস ছাড়া সঠিক ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুলে শক্তিশালী অ্যাপ্লিকেশন)
-
🎓 স্টুডেন্ট বা ছাত্র ভিসা (Student Visa) (আন্তর্জাতিক নামী-দামী বিশ্ববিদ্যালয় বা কলেজের অফার লেটার প্রসেসিং থেকে শুরু করে ভিসা ফাইল প্রস্তুতকরণ)
-
🍁 কানাডা পিআর বা স্থায়ী বসবাস (Canada Permanent Residency - PR) (এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (PNP) এর মাধ্যমে সপরিবারে কানাডায় স্থায়ীভাবে বসবাসের আবেদন)